SEO -Search Engine Optimization
SEO কেন?
সহজ ভাবে
শত শত ওয়েব সাইটের মাঝে আপনার পন্য বা সাইট প্রথম সারিতে দেখানোর কাজ টাই হলো SEO-
Search Engine Optimization.
বর্তমান বিশ্বে
প্রায় সব কিছুই এখন চলে অনলাইন জগতের মাধ্যমে। এরই মাঝে গুগলে বা অন্য সার্চ ইঞ্জিনে
কোন কিছু সার্চ করলে কিছু কোম্পানীর নাম সব চাইতে আগে আসে। কিন্তু কেন ই বা তাদের সাইট/
পন্য আগে দেখায়। শত ভাবে চেস্টা করেও কেন আপনার সাইট/পন্য খুজেও পাওয়া যায় না কেন?
তবে কি শুধু
ওইসব বড় বড় জায়েন্ট কোম্পানীর ভীরে আপনার কোম্পানির খোজ কেউ পাবে না?
ব্যাপার টা
মোটেও তা নয়। আজকাল আমাদের মাঝে একটা প্রবল প্রবনতা কাজ করছে সেটা হল ফেসবুক পোস্ট।
গ্রুপে গ্রুপে গিয়ে পোস্ট দিলেই যদি কাজ হত তবে কি সাকসেস্ফুল কোম্পানিগুলো সাইটের
জন্য এত খরচ করতো?
অথবা শুধুই
বুস্টিং এ পরে থাকতো?
কথায় আছে
আগে দর্শন ধারী। পরে গুন বিচারী।
ব্যবসায় ইনভেস্ট
করলেন, সব লাইসেন্স করলেন, দোকান ও সাইট ও সাজিয়ে নিলেন, কিন্তু বিক্রি নেই। নেই কোন
ভিজি্টর।
ক্রেতা / ভোক্তার
চোখেই যদি না পরলেন তবে পন্য বিক্রি হবে কি করে?
নিজের প্রফাইলে
অনেক বন্ধু থাকতেই পারে। কিন্তু কত জনকে আপনার সাইটের ভিজিট করাতে পারবেন? আর
তাদের কত পারসেন্ট আসলে আপনার জন্য উপকারী?
২০০/৪০০ ভিজিটরের
মাধমেই কি আপনার ব্যবসা হবে? বেচাকেনার জন্য চাই প্রতিনিয়ত ভিজিটর।
সাইটে, পেজে,
ইন্সটা বা ইউটিউবে ভিজিটর কতটা জরুরী তা সকলেই জানি।
SEO Expert এর কাজ টাই এখানে শুরু...



মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন