জানুন @TafsirHasan এর সাথে
@canvas69 - এ নিয়মিত মার্কেটিং ও ব্রান্ডিং এর নানান বিষয়ে
আজকের বিষয় -
3কিভাবে বাছাই করবেন আপনার টার্গেট কাস্টমারদের - পর্ব ৩ ও শেষ পর্ব
যদিও আপনার বর্তমান কাস্টমার এবং টার্গেট কাস্টমার আলাদা ধরনের হতে পারে কিন্তু বর্তমান কাস্টমার গবেষণা করে সহজেই টার্গেট কাস্টমার খুঁজে পেতে পারেন। এটা খুবই ভাল একটা উপায়। কাস্টমার ডাটাবেজ নিয়ে গবেষণা করা কাস্টমার খুঁজে বের করার প্রধান উপায়। প্রয়োজনীয় তথ্য হাতের কাছে থাকলে সেখান থেকে খুব সহজেই টার্গেট কাস্টমার খুঁজে পাওয়া যায়। আর ডাটাবেজ না থাকলে ডাটাবেজ জোগাড় করা খুবই গুরুত্বপূর্ণ।
সফল প্রতিদ্বন্দ্বী কোম্পানীকে নিয়ে ভাল ভাবে গবেষণা করা সঠিক কাস্টমার খোঁজার আরো একটা মাধ্যম। এজন্য প্রতিদ্বন্দ্বী কোম্পানীর পন্য ও বাজারজাতকরন কৌশল পুঙ্খানুপুঙ্খ অনুসরন করা প্রয়োজন।
সরাসরি কাস্টমারদের সাথে কথা বলার সুযোগ থাকলে তা কাস্টমারদের বুঝতে খুবই সহায়তা করে। এছাড়া যদি বড় পরিসরে কাজ করতে হয় তাহলে অনলাইন জরিপ খুবই ভাল উপায়। নানা রকম অনলাইন টুলস ব্যবহার করে এই ধরনের জরিপ সহজেই করা যেতে পারে। এছাড়াও বিভিন্ন কোম্পানি জরিপ করতে সহায়তা করে থাকে। প্রয়োজনে তাদের সহায়তা নেয়া যেতে পারে। আন্তর্জাতিক লেভেলের জরিপ করতে গেলে তৃতীয় পক্ষের সহায়তা খুবই প্রয়োজনীয় হয়ে থাকে। এছাড়া মেইল, সাইন আপ ফর্ম, ফোকাস গ্রুপ ডিসকাশন করে প্রাপ্ত ডাটা থেকে গবেষণা করা যায়।
ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া থেকে প্রাপ্ত তথ্য সঠিক কাস্টমার খুঁজে পেতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। গুগল এয়ানালিটিক্স এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন পেজ এবং পোস্টের পারফরমেন্স ট্র্যাক করে। তাছাড়া কোম্পানী সম্পর্কে মানুষের রিভিউ ও বিভিন্ন কমেন্টস থেকে প্রাপ্ত তথ্য অনুসন্ধান করে কাস্টমার টার্গেট করা যায়। গবেষণার জন্য বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকে সহযোগিতা নেয়া যেতে পারে।
কাস্টমারদের পারসোনা প্রস্তুত করুন
কাস্টমারদের পারসোনা তৈরি করা সঠিক কাস্টমার বাছাই করার জন্য অপরিহার্য। সঠিকভাবে তৈরি করা পারসোনা আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। কাস্টমারদের বয়স, অনস্থান, পেশা, বৈবাহিক অবস্থা, জীবনযাত্রার ধরন, চাহিদা, প্রয়োজন ইত্যাদির তথ্য দিয়ে সাধারনত পারসোনা প্রস্তুত করা হয়।
পরিশেষে বলতে হয়, টার্গেট কাস্টমার কখনোই একবারে নির্ধারণ করা যায়না। নানা রকম গবেষণা করার পরেই টার্গেট কাস্টমার পাওয়া যায়। এবং সঠিক কাস্টমার টার্গেট করার পর পুরো কোম্পানী বা কাজের সাথে জড়িত সকলকে কাস্টমার সম্পর্কে বোঝানো খুবই গুরুত্বপূর্ণ। তা না হলে ডিজাইনার এক ধরনের কাস্টমার মাথা রেখে ডিজাইন করবে আর রাইটার অন্য ধরনের কাস্টমার মাথায় রেখে পোস্ট লিখবে। যার ফলাফল নিশ্চিত ভাবেই ভয়াবহ হতে বাধ্য। অর্থাৎ, সঠিক কাস্টমার বাছাই করার পরেও ভাল বিক্রি পাওয়া যাবেনা। আবার সঠিক কাস্টমার পাওয়ার পরেও আসলে কাজ শেষ হয়না। কারণ এটা একটা চলমান প্রক্রিয়া। কারণ কাস্টমারদের ধরন এবং তাদের চাহিদা ও প্রয়োজন প্রতিনিয়ত পরিবর্তন হয়। আর তাই ব্যবসার জন্য সকল চিন্তা ভাবনা কাস্টমারকে মাথায় রেখেই করুন।
নিয়মিত লেখা পেতে লাইক, কমেন্ট ও শেয়ার করে উৎসাহ দিন
আমাদের নিয়ে আরো জানতে ক্লিক করুন এখানে_ https://www.facebook.com/canvas69




মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন