জানুন @TafsirHasan সাথে
@canvas69 - এ নিয়মিত মার্কেটিং ও ব্রান্ডিং এর নানান বিষয়ে
আজকের বিষয় -
কে এবং কারা আমার টার্গেট কাস্টমার - পর্ব ২
আপনার পন্যের প্রতি যাদের আগ্রহ আছে, যাদের ঘিরে আপনি মার্কেটিং কার্যক্রম পরিচালনা করবেন, তারাই আপনার টার্গেট কাস্টমার। তাদের রুচি, আবেগ, পছন্দ, চাহিদা ইত্যাদির উপর ভিত্তি করেই পন্য প্রস্তুত করা হবে এবং সে অনুযায়ি মার্কেটিং করা হবে। তাই, কাস্টমারদের ধরন নির্ধারণ করাই প্রথম এবং প্রধান কাজ। তারা হতে পারে চাকুরীজীবী বা ব্যবসায়ী, স্কুল বা কলেজ পড়ুয়া, হয়তো প্রকৃতি প্রেমী এবং মুভি লাভার। তারা হয়তো নিজের গাড়ি ব্যবহার করে অথবা গণপরিবহনে যাতায়াত করে। এই কাস্টমারদের আপনি ২ ধরনে ভাগ করে গবেষণা করতে পারেন।
১। ডেমোগ্রাফিক
২। সাইকোগ্রাফিক
ডেমোগ্রাফিক এবং সাইকোগ্রাফিক গবেষণার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে, আপনার টার্গেট কাস্টমার কারা এবং তাদের কি প্রয়োজন। মূলত আপনার কাস্টমার কোথায় থাকে, কত টাকা উপার্জন করে, তার শিক্ষাগত যোগ্যতা কি, সে কোন ধরনের কাজ করে, তার পারিবারিক অবস্থা কেমন ইত্যাদি ডেমোগ্রাফিক গবেষণার অন্তর্ভুক্ত। আর মনস্তাত্ত্বিক বিষয় সমুহ সাইকোগ্রাফিক গবেষণার অন্তর্ভুক্ত। যেমনঃ তার শখ কি, আচরন কেমন, কোন ধরনের বই পড়েন, তার মূল্যবোধ কেমন, তার মনোভাব কি ইত্যাদি।
Next: কিভাবে বাছাই করবেন আপনার টার্গেট কাস্টমারদের?
এই নিয়ে থাকছে আলোচনা ৩য় পর্বে...
আমাদের নিয়ে আরো জানতে ক্লিক করুন এখানে_ https://www.facebook.com/canvas69
https://canvas69.blogspot.com/2021/08/tafsirhasan-canvas69-next.html



মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন